Showing posts with label Habul. Show all posts
Showing posts with label Habul. Show all posts

Tiktiki Babur Gawlpa

টিকটিকি বাবুর গল্প

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



গল্প শুনছেন প্যালারাম, ক্যাবলা, হাবুল সেন
অথচ কথক
ভজহরি মুখোপাধ্যায় নন ।
এই বিরল দৃশ্যখানি রয়েছে
নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিতটিকটিকি বাবুর গল্প’-তে ।



একটি বিশেষ প্রাণীর সঙ্গে আকৃতিগত সাদৃশ্যের জন্য টিকটিকি বাবু-র ঐ নাম ।
তাঁর ভাল নামটা অজানাই রয়ে যায় ।



তাই বলে টেনিদা কিন্তু পুরোপুরি অনুপস্থিত নন ।
কাহিনির শেষ পাঁচ লাইনে চমক ! আচমকা তাঁর উদয় ।
সেই কারণেই অদ্যাবধি অগ্রন্থিত এই গল্পটিকে
টেনিদা ট্রেজারি’ ব্লগে রাখা ।

টেনি তথা চার মূর্তির এহেন গেস্ট অ্যাপিয়ারেন্স এই প্রথম নয় ।
গজকেষ্ট বাবুর হাসি’-তেও  ঘটেছিল এমন কাণ্ড ।


টেনিদা সমগ্র গ্রন্থে সংকলিত হয়নি এই দুটি গল্প । হয়ত টেনিদা-র অতি-সংক্ষিপ্ত উপস্থিতির কারণেই ।
টিকটিকি বাবুর গল্প’ অবশ্য নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘সমগ্র কিশোর-সাহিত্য’ বা প্যালারামচরিত’-এও গরহাজির ।


প্রথম প্রকাশ :
শারদীয়া রোশনাই, ১৩৭৪ 


নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :
সম্ভবত অদ্যাবধি অগ্রন্থিত । 


চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল সকলেরই উপস্থিতি সংক্ষিপ্ত । 

‘শারদীয়া রোশনাই’, ১৩৭৪-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.

শিল্পী ।। বিমল দাস













প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

টিকটিকিবাবুর গল্প’,
‘শারদীয়া রোশনাই’
, ১৩৭৪
শিল্পী ।। অজ্ঞাত

'Tenida Treasury' Blog.
টিকটিকিবাবুর গল্প’,
‘শারদীয়া রোশনাই’
, ১৩৭৪
শিল্পী ।। অজ্ঞাত





___________________________________________________________________________________

= দ্রষ্টব্য : গজকেষ্ট বাবুর হাসি’ -
https://tenida-treasury.blogspot.in/2016/12/Gajakeshto-Babur-Haashi.html



= নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘সমগ্র কিশোর-সাহিত্য’, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ।
প্রথম খণ্ড - ১৯৭৮ ; দ্বিতীয় খণ্ড - ১৯৮১ ; তৃতীয় খণ্ড - ১৯৮৩ ; চতুর্থ খণ্ড - ১৯৮৭ ।
অখণ্ড সংস্করণ - ১৯৯৬, সম্পাদনা - আশা দেবী ও অরিজিৎ গঙ্গোপাধ্যায় ।

প্যালারামচরিত- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ২০১২ ।
 

___________________________________________________________________________________