Tiktikir Lyaj

টিকটিকির ল্যাজ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


'Tenida Treasury' Blog.



ক্রীড়া-বিষয়ক টেনি-কাহিনি # ৩ ১ ।
তবে এবারে থাণ্ডার ক্লাব-এর ম্যাচ নয় । 
ঘুঁটেপুকুর ফুটবল ক্লাব বনাম চিংড়িহাটা হিরোজ । 
পাঁচুগোপাল কাপ-এর খেলা । 
টেনিদা-র মুখে শোনা গল্প ।

আড্ডাস্থল : চাটুজ্যেদের রোয়াক-এর পরিবর্তে ক্যাবলা-দের বসবার ঘর ২ । 
হাবুল সেন অনুপস্থিত । 

টেনিদা-র অভিনব অভিধান থেকে  ফের বেরিয়ে আসে ‘পুঁদিচ্চেরি’ ৩ ।
সেখানে এর অর্থ – ব্যাপার অত্যন্ত ঘোরালো । কিংবা সাংঘাতিক ।

পরবর্তীকালে দুটি কিসসায় পাওয়া যায় ঘুঁটেপাড়া-র উল্লেখ ৪ ।
‘টিকটিকির ল্যাজ’-এর পটভূমি কিন্তু ঘুঁটেপুকুর ।
সেখানে ভজহরি-র সেজ পিসিমা-র বাড়ি । 
না । গোবরডাঙা-র কাছে নয় ঘুঁটেপুকুর । 


প্রথম প্রকাশ : 
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘ছোটদের ভালো ভালো গল্প’, শ্রী প্রকাশ ভবন, জ্যৈষ্ঠ ১৩৭১ । 
২) ‘টেনিদা দি গ্রেট’, গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা । 

‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। সূর্য রায় ।





 








প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘টিকটিকির ল্যাজ’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০ ।
শিল্পী ।। সূর্য রায় ।


















'Tenida Treasury' Blog.

‘টিকটিকির ল্যাজ’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০ ।
শিল্পী ।। সূর্য রায় ।















'Tenida Treasury' Blog.

‘টিকটিকির ল্যাজ’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭০ ।
শিল্পী ।। সূর্য রায় ।

















___________________________________________________________________________________ 

১ = প্রথম দুটি : ‘একটি ফুটবল ম্যাচ’ এবং ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ । 

২ = ‘চার মূর্ত্তি’ উপন্যাসে ক্যাবলা-গৃহের খাওয়ার ঘর ও ছাদ ঘোরা হয়ে গিয়েছিল । 

৩ = প্রথম ব্যবহার সম্ভবত ‘ঝাউ-বাংলোর রহস্য’ [উপন্যাস]-এ । 

৪ = ‘দশানন-চরিত’, ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ । 
___________________________________________________________________________________
 

No comments: