Showing posts with label Shuktara. Show all posts
Showing posts with label Shuktara. Show all posts

Haalkhatar Khaawa-Daawa

হালখাতার খাওয়া-দাওয়া

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় । 



'Tenida Treasury' Blog.



টেনিদা-র কুট্টিমামা সশরীরে নেই ।
তবু এই গল্পের কেন্দ্রে সেই গজগোবিন্দ হালদার ।
তাঁর এক বিচিত্র স্বভাব – দোকানে টাকা বাকি রাখা । 
এর ফলে ভুক্তভোগী হন ভাগনে ভজহরি । আর প্যালারাম । 

‘মৎস্য-পুরাণ’-এ প্যালা গিয়েছিলেন ‘বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার’-এ । 
প্রায় ন’বছর বাদে সেই প্রতিষ্ঠানের উল্লেখ ফের ‘হালখাতার খাওয়া-দাওয়া’-য় ।

‘শিশুসাথী’-তে তখন ‘চার মূর্ত্তি’ উপন্যাস চলছে । 
একমাত্র টেনি-নাটিকা সদ্য প্রকাশিত হয়েছে ‘রামধনু’ পত্রিকায় । ১ 
এবার ‘শুকতারা’-য় হাজির হলেন টেনিদা । ২ 
সম্ভবত এই একবারই ।

পূর্ববর্তী কাহিনি ‘পেশোয়ার কি আমীর’-এর অলংকরণের টেনিদা ছিলেন নিতান্তই কিশোর ।
‘হালখাতার খাওয়া-দাওয়া’-র ছবিতে তিনি রীতিমত পূর্ণবয়স্ক । 
প্রসঙ্গত, এই চিত্রখানি আবার দেখা যায় সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়-এর ‘বহুরূপী’ গ্রন্থে । ৩


প্রথম প্রকাশ : 
‘শুকতারা’, আষাঢ় ১৩৬৩ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘ছুটির আকাশ’, ইষ্টলাইট বুক হাউস, ১০ ই আশ্বিন ১৩৬৩ । 
২) ‘টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ । 
৩) ‘সবার প্রিয় টেনিদা’, শিব্রাম চকরবর্তীর বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১ । 
৪) ‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা । 


প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘হালখাতার খাওয়া-দাওয়া’, ‘শুকতারা’, আষাঢ় ১৩৬৩ ।









'Tenida Treasury' Blog.

‘হালখাতার খাওয়া-দাওয়া’, ‘শুকতারা’, আষাঢ় ১৩৬৩ ।
শিল্পী ।। সমর দে ।
























___________________________________________________________________________________ 

১ = ‘পরের উপকার করিও না’ [নাটিকা] । 

২ = সরোজ দত্ত রচিত জীবনী (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) গ্রন্থের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনার প্রথম প্রকাশকাল’ অংশ অনুসারে,
‘হালখাতার খাওয়া-দাওয়া’ বেরয় ‘শুকতারা’ (শারদ সংকলন) –এ, ১৩৭৩ সনে (পৃষ্ঠা ৫০) ।

৩ = গল্পের নাম ‘ছোট ভাই’ ।
(‘বহুরূপী’, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬৮) 
শিল্পী : সমর দে । 
___________________________________________________________________________________