Dashanan-Charit

দশানন-চরিত

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


'Tenida Treasury' Blog.



পঞ্চানন-এর ঠাকুরদা দশানন হালদার । পিতা শতানন ।
সাধারণত টেনিদা-বিবৃত কিসসার কেন্দ্রে থাকেন তাঁরই কোনো আত্মীয় । অথবা তিনি স্বয়ং । 
এই গল্পখানি ব্যতিক্রম ।

‘সাংঘাতিক !’, ‘চার মূর্ত্তি’ কিংবা ‘ঝাউ-বাংলোর রহস্য’-তে অলৌকিকের পিছনে ধরা পড়েছিল যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা ।
‘দশানন-চরিত’-এ কিন্তু উপস্থিত এক আসল অশরীরী ।
নবাব সিরাজদ্দৌলা-র মনসবদার জবরদস্ত খাঁ ।
ইতিহাস-সম্পর্কিত এমন চরিত্রও টেনি-কাহিনিতে বিরল ১ ।

‘টিকটিকির ল্যাজ’ পাওয়া গিয়েছিল ঘুঁটেপুকুর-এ । 
দশানন-এর আদি নিবাস কিন্তু ঘুঁটেপাড়া-য় ।
গোবরডাঙা-র নিকটবর্তী এই স্থানে পরে ফুটবল খেলেন টেনিদা ২ ।

ভাবুক তথা কবিগণের চালচলন দেখে বারবার মুচকি হেসেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ৩ ।
‘দশানন-চরিত’-এর শুরুতেও তাই ।
যদিও মূল কাহিনি বা নায়কের সঙ্গে তা সম্পর্কহীন ।

বিদেশিদের নানা বিচিত্র নাম ইতিপূর্বে শোনা গেছে ৪ ।
এখানে সংযোজিত হল আরও তিনটি – জাপানি, ইংরেজ এবং ফরাসি । 

প্রথম প্রকাশিত কোনো টেনিদা-র গল্পে সম্ভবত শিল্পী ধীরেন বল-এর এটিই শেষ অলংকরণ । 


প্রথম প্রকাশ : 
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘পটলডাঙ্গার টেনিদা’, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা । 


‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। অর্পিতা রায় ।





 








প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘দশানন-চরিত’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪ ।
শিল্পী ।। ধীরেন বল ।

















'Tenida Treasury' Blog.
‘দশানন-চরিত’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৪ ।
শিল্পী ।। ধীরেন বল ।























___________________________________________________________________________________ 

১ = পরে আসবে ‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’ । 

২ = ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ । 

৩ = ‘দুরন্ত নৌকা ভ্রমণ’, ‘কবিতার জন্ম’, ‘ন্যাংচাদার ‘হাহাকার’’, প্রভৃতি গল্পে ।
‘দি গ্রেট্ ছাঁটাই’-তেও আছে কবিদের বাবরি-র প্রতি কটাক্ষ । 

৪ = দ্রষ্টব্য : ‘পেশোয়ার কি আমীর’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/Peshawar-Ki-Ameer.html 
___________________________________________________________________________________

No comments: