Tenida Aar Yeti

টেনিদা আর ইয়েতি

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় । 


'Tenida Treasury' Blog.



ঘনাদা । টেনিদা ।
কিশোর সাহিত্যের দুর্দান্ত দাদাদ্বয় ।
একটিমাত্র প্রাণী এঁদের দুজনেরই দর্শন পেয়েছেন ।
তিনি অ্যাব্ – অ্যাব্ – ইয়ে ... ইয়েতি ১ ! 

ঘনশ্যাম দাস-কে সেলাম ঠুকেছেন ভজহরি মুখোপাধ্যায় খান তিনেক গল্পে ।
‘টেনিদা আর ইয়েতি’-তে প্রথম ২ ।

‘ঝাউ-বাংলোর রহস্য’-পরবর্তী এই কাহিনিতেও চার মূর্তি সিটি কলেজ-এর ছাত্র ।
নিজের-বলা কিসসায় টেনিদা আবার উত্তরবঙ্গে । এবারে একা ।
জানা গেল, তাঁর এক পিসিমা থাকেন গোবরডাঙা-য় ।
বিখ্যাত কুট্টিমামা-র ভায়রাভাই কালিম্পং-এর ডাক্তার । হরেকেষ্ট বাবু ৩ ।

এই গল্পে ‘পদ্মবিভূষণ’-এর অভিনব উচ্চারণ করেন ভজহরি ।
সেই ‘পদ্মবিভীষণ’ শব্দটি পরে দেখা যায় হর্ষবর্ধন-সিরিজের একটি লেখায় ৪ ।

নায়কের প্রবচন-লিস্টে, নাক নাসিকে, কান কানপুরে-র পাশে বসে মুণ্ডু কাঠমুণ্ডু-তে । 

‘মেফিস্টোফিলিস’ । প্রকৃত অর্থ শয়তান ।
তবু এটি কানে এলেই বঙ্গজ-র মনে পড়বে চার মূর্তি-র স্লোগান । 
‘টেনিদা আর ইয়েতি’-তে ‘বেড়ে’ (দারুণ)-এর প্রতিশব্দ রূপে ‘মেফিস্টোফিলিস’ ব্যবহৃত ।
অন্যত্র এর মানে সাব্যস্ত হয় ‘বিনয়ী’, কখনো ‘ডেনজারাস’ ৫ । 

গল্পে ফিরে আসে ক্যাবলা-র চশমা-প্রসঙ্গ ৬ । 


প্রথম প্রকাশ : 
‘ইন্দ্রনীল’, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৭৫ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘সবার প্রিয় টেনিদা’, শিব্রাম চকরবর্তীর বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১ । 
২) ‘সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 

‘ইন্দ্রনীল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। তুষার কান্তি চট্টোপাধ্যায় ।
















প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘টেনিদা আর ইয়েতি’, ‘ইন্দ্রনীল’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৫ ।
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।



















'Tenida Treasury' Blog.
‘টেনিদা আর ইয়েতি’, ‘ইন্দ্রনীল’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৫ ।
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।


















'Tenida Treasury' Blog.
‘টেনিদা আর ইয়েতি’, ‘ইন্দ্রনীল’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৫ ।
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।
























'Tenida Treasury' Blog.
‘টেনিদা আর ইয়েতি’, ‘ইন্দ্রনীল’, দেব সাহিত্য কুটীর, ১৩৭৫ ।
শিল্পী ।। শৈল চক্রবর্তী ।

























___________________________________________________________________________________ 


১ = প্রেমেন্দ্র মিত্র-র ‘টুপি’ (১৩৫৯) গল্পে আছে ঘনাদা-ইয়েতি-র সাক্ষাৎ-সংবাদ ।
দ্রষ্টব্য : ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট –



'Tenida Treasury' Blog.

ঘনাদা-র পাল্লায় ইয়েতি ।
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

  














২ = এছাড়া ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ এবং ‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’-তে । 

৩ = ইতিপূর্বে  কুট্টিমামা-র এক বন্ধু, রামগিদ্ধড় বাবু ‘নিদারুণ প্রতিশোধ’-এর শিকার হয়েছিলেন । 

৪ = শিবরাম চক্রবর্তী-র ‘হর্ষবর্ধন হলেন পদ্মরাবণ’, ‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৯ । 

৫ = যথাক্রমে ‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’, ‘ব্রহ্মবিকাশের দন্তবিকাশ’ গল্পে । 

৬ = সম্ভবত ‘বেয়ারিং ছাঁট’-এ ছিল পয়লা উল্লেখ । 
___________________________________________________________________________________

No comments: