Showing posts with label Jayanta. Show all posts
Showing posts with label Jayanta. Show all posts

Ghnutepaarar Shei Match

ঘুঁটেপাড়ার সেই ম্যাচ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


'Tenida Treasury' Blog.



ক্রীড়া-বিষয়ক টেনি-কাহিনি # ৪ ১ ।

‘শারদীয়া কিশোর ভারতী’-র আবির্ভাব ১৩৭৫ সনে ।
তৃতীয় বর্ষে, ঘনাদা ২ এবং হর্ষবর্ধন ৩ –এর পাশে পাওয়া গেল টেনিদা-কেও ।


আলোচ্য গল্পে জোড়া  ফুটবল ম্যাচ ।

প্রথমটি পটলডাঙা থাণ্ডার ক্লাব বনাম চোরবাগান টাইগার ক্লাব ৪ ।
রয়েছেন এক ঝাঁক চেনা মুখ । 
চার মূর্তি ছাড়াও বলটুদা ৫ , গোলকীপার পাঁচুগোপাল ৬ , কম্বল ৭ , এমনকি বিপক্ষ দলের ন্যাড়া মিত্তির ৮ ।

অপর খেলা : ঘুঁটেপাড়া ৯ ভার্সাস বিচালিগ্রাম ।
এটি টেনি-কথিত কিসসা ।
এই ম্যাচেই রেকর্ড সৃষ্টি করেন তিনি । একাই বত্রিশটি গোল দিয়ে ! 

ভজহরি মুখোপাধ্যায়-এর মোক্ষদা মাসি-র সংখ্যা বোধহয় দুই ।
একজন থাকেন তেলিনীপাড়া-য় ১০ । অপর মাসি ঘুঁটেপাড়া-য় ।


‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’-এ রয়েছে বিবিধ পরিচিত প্রসঙ্গ ।
‘কুরুবক’ ১১ , ‘পুঁদিচ্চেরি’ ১২ , নাক নাগপুরে, ক্যাবলা-র চুয়িং গাম ১৩ , নেংটীশ্বরী ১৪ , অবকাশরঞ্জিনী ১৪ ইত্যাদি । 
ঘনাদা ১৫ –র মত এখানে কিশোর সাহিত্যের জয়ন্ত ১৬ এবং হর্ষবর্ধন ১৬ –কেও প্রণাম জানান টেনিদা । 


নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘ভাদ্র মাসের গল্প’ ।
ভুরু কুঁচকে গেল তো ? 
বলটুদা-র এই ক্ষুদ্র অগ্রন্থিত কাহিনি হয়ত অনেকেরই না-পড়া ১৭ ।
সেখানে কই মাছ উঠে আসে ডাঙায় ।
ভাদ্রের তাল কুড়নো মাথায় ওঠে ।
শ্রাবণ মাসের গল্প ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’-এ মাছ এবং তাল – দুটোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ।


‘টিকটিকির ল্যাজ’-এর পরে নারায়ণ বাবু রচিত টেনি-কাহিনির অলংকরণে ফিরলেন শিল্পী সূর্য রায় । শেষ বারের মত ।
কারণ ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’ টেনিদা-র অন্তিম গল্প-ত্রয়ীর একটি ১৮ ।


প্রথম প্রকাশ : 
‘শারদীয়া কিশোর ভারতী ’, ১৩৭৭ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘টেনিদা দি গ্রেট’, গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 


‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। সূর্য রায় ।







 






প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, ‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭ ।
শিল্পী ।। সূর্য রায় ।

















'Tenida Treasury' Blog.
‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, ‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭ ।
শিল্পী ।। সূর্য রায় ।






















'Tenida Treasury' Blog.
‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, ‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭ ।
শিল্পী ।। সূর্য রায় ।

















___________________________________________________________________________________ 

১ = প্রথম তিনটি : ‘একটি ফুটবল ম্যাচ’, ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, ‘টিকটিকির ল্যাজ’ । 

২ = প্রেমেন্দ্র মিত্র-র ‘মুলো’ । 
দ্রষ্টব্য : ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট –

৩ = শিবরাম চক্রবর্তী রচিত ‘হর্ষবর্ধনের দিব্যদর্শন’ । 

৪ = ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-তেও ছিল এই দুই দলের খেলা । 

৫ = দ্রষ্টব্য : ‘দি গ্রেট্ ছাঁটাই’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/The-Great-Chhnaatai.html 

৬ = দ্রষ্টব্য : ‘প্রভাত সঙ্গীত’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/Prabhaat-Sangeet.html 

৭ = ‘কম্বল নিরুদ্দেশ’ [উপন্যাস]-এর কেন্দ্রীয় চরিত্র । 

৮ = ইতিপূর্বে ইনি ছিলেন দমদম ভ্যাগাবণ্ড ক্লাব-এ (‘একটি ফুটবল ম্যাচ’) । 

৯ = ‘দশানন-চরিত’ গল্পেও ছিল ঘুঁটেপাড়া-র কথা । 

১০ = ‘কাক-কাহিনী’ । 

১১ = শব্দটির অভিনব অর্থ প্রথম পাওয়া যায় সম্ভবত ‘ন্যাংচাদার ‘হাহাকার’’-এ । 

১২ = ‘ঝাউ-বাংলোর রহস্য’ [উপন্যাস]-এ পয়লা ব্যবহার । 

১৩ = ‘ঢাউস’-এ ছিল ক্যাবলা-র চুয়িং গাম-প্রীতির প্রথম উল্লেখ । 

১৪ = যথাক্রমে ‘কম্বল নিরুদ্দেশ’-এর মূষিক-দেবী ও বাদুড় । 

১৫ = দ্রষ্টব্য : ‘টেনিদা আর ইয়েতি’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/Tenida-Aar-Yeti.html 

১৬ = যথাক্রমে হেমেন্দ্র কুমার রায় ও শিবরাম চক্রবর্তী-র সৃষ্ট চরিত্র । 

১৭ = প্রথম প্রকাশ : ‘রবিবার’, বার্ষিক সংখ্যা, ১৩৬৪, সম্পাদনা - শৈলেন ঘোষ, দিলীপ দে চৌধুরী । 

১৮ = লেখকের মৃত্যুর পরের বছর, তাঁর পত্নী আশা দেবী লেখেন ‘ওস্তাদের মার শেষ রাত্রে’ । 
সেখানেও অবশ্য টেনিদা-কে এঁকেছিলেন সূর্য রায় ।

'Tenida Treasury' Blog.

দারোগা-র ছদ্মবেশে টেনিদা ।
‘ওস্তাদের মার শেষ রাত্রে’, আশা দেবী, ‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৮ । 
শিল্পী ।। সূর্য রায় ।









___________________________________________________________________________________