Cricket Maaney Jhnijhni

ক্রিকেট মানে ঝিঁঝিঁ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় । 



'Tenida Treasury' Blog.



ক্রীড়া-বিষয়ক টেনি-কাহিনি # ২ ।

বৈশাখ ১৩৬২ থেকে ধারাবাহিক উপন্যাস ‘চার মূর্ত্তি’-র সূচনা ।
তার দু’মাস আগে বেরল ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’ ।

বার্ষিক-এর পর এবার ‘শিশুসাথী’ পত্রিকার সাধারণ সংখ্যায় টেনিদা-র প্রথম উদয় ১ ।
সম্ভবত সেই কারণেই নায়কের পরিচয়টা নতুন করে ঝালিয়ে নিয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় :
“আমাদের পটলভাঙার টেনিদাকে মনে আছে তো ? সেই খাঁড়ার মতো উঁচু নাক আর রণডম্বরুর মতো গলা – যার চরিত-কথা তোমাদের অনেকবার শুনিয়েছি ?” 

‘একটি ফুটবল ম্যাচ’-এর মত ভজহরি মুখোপাধ্যায় এখানেও থাণ্ডার ক্লাব-এর ক্যাপ্টেন । 
বিপক্ষ দল চোরবাগান টাইগার ক্লাব ২ । 

বছর পাঁচেক বাদে, ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-র পুনঃপ্রকাশ । 
ধীরেন্দ্রলাল ধর সম্পাদিত ‘আহরণী’ (১৩৬৬) বার্ষিকীতে । 

এই গল্পের কমিকস ছাপা হয় ‘আনন্দমেলা পূজাবার্ষিকী’ ১৩৯৫-তে ।
শিল্পী : দেবকান্তি দাশগুপ্ত । 


প্রথম প্রকাশ : 
‘শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) :  
১) ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সঞ্চয়ন’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৮ । 
২) ‘টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ । 
৩) ‘ক্রিকেটার টেনিদা’, কামিনী প্রকাশালয়, ভাদ্র ১৩৯২, ‘ক্রিকেটার টেনিদা’ নামে । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 

প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.


‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, ‘শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১ ।












'Tenida Treasury' Blog.
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, ‘শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১ ।
শিল্পী ।। নরেন্দ্র দত্ত ।





















'Tenida Treasury' Blog.
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, ‘শিশুসাথী’, ফাল্গুন ১৩৬১ ।
শিল্পী ।। নরেন্দ্র দত্ত ।
























‘আহরণী’ (১৩৬৬) বার্ষিকীর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.

‘আহরণী’, শিশু সাহিত্য-পরিষদ, মহালয়া ১৩৬৬ ।
সম্পাদক ।। ধীরেন্দ্রলাল ধর । 
শিল্পী ।। অজ্ঞাত ।

















‘আহরণী’ (১৩৬৬) বার্ষিকীতে পুনঃপ্রকাশিত এই গল্পের হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, হেডপীস ও লেখক-পরিচিতি, 
‘আহরণী’, শিশু সাহিত্য-পরিষদ, মহালয়া ১৩৬৬ ।




 











'Tenida Treasury' Blog.
‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, 
‘আহরণী’, শিশু সাহিত্য-পরিষদ, মহালয়া ১৩৬৬ । 
শিল্পী ।। অজ্ঞাত (সম্ভবত নরেন্দ্রনাথ দত্ত) ।


___________________________________________________________________________________ 

১ = তবে সরোজ দত্ত-র ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’ গ্রন্থে (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬) আছে ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-র ভিন্ন প্রথম প্রকাশ-তথ্য (পৃষ্ঠা ৩৫) : ‘মাসিক বসুমতী’, মাঘ ১৩৬১ । 

২ = ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’-এর গোড়ায় এঁদের সঙ্গেই থাণ্ডার ক্লাব-এর ফুটবল খেলা ।
___________________________________________________________________________________
 

2 comments:

Arnab said...

bah, Tenida r ei cricket match khela baki dada der kotha mone poriye dilo. Noleda, Nonida aar bodhoi Brojoda o ei cricket khelechen.

Unknown said...

এই না হলে অর্ণব !
অসাধারণ অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে ধরেছ । :)