Dhaaush

ঢাউস

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় । 



'Tenida Treasury' Blog.



প্রথম উপন্যাসে চার মূর্তি সোল্লাসে চেল্লান ‘পটলডাঙা জিন্দাবাদ’ ।
‘ঢাউস’ থেকে স্লোগান গেল বদলে । 
টেনিদা-র লিপে বসল খোদ নারায়ণ গঙ্গোপাধ্যায়-এরই মুখের কথা ১ ।
‘ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক্ ইয়াক্ !’ 
পরের গল্পে অবশ্য এটা শুনে খ্যাঁক খ্যাঁক করেছেন টেনি ২ । 
ঢাউস-দুর্ঘটনার সূত্র ধরে ।

লেখকের বাড়িওয়ালার পুত্র ছিলেন প্রভাতকুমার মুখোপাধ্যায় ।
তাঁর ডাকনাম ও চেহারা ধার করে ভজহরি মুখোপাধ্যায়-এর জন্ম ৩ ।
সেই প্রভাত বাবুর চ্যাং ঘুড়ি ওড়াবার ঘটনা শুনে রচিত হয় ‘ঢাউস’ ৪ । 

নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং প্যালারাম – উভয়েরই পিসতুতো ভাই ফুচুদা ৫ । 
গল্পে তাঁর প্রথম আবির্ভাব টেনিদা-র বছরেই ৬ ।

'Tenida Treasury' Blog.

ফুচুদা-র আবির্ভাব ।
‘অথ নিমন্ত্রণ ভোজন’ (১৯৪৬), ‘ঝিকিমিকি’ বার্ষিকী । 
শিল্পী ।। অজ্ঞাত ।

















সেই ব্যায়াম-বিশারদ এবং পদ্য-প্রেমী ফুচুদা-র প্রসঙ্গ এসেছে ‘ঢাউস’-এ । 
[পাশাপাশি দ্রষ্টব্য ‘অবসর’ ওয়েবসাইটে ‘ফুচুদা’ :
http://www.abasar.net/Bibidh_Sourav.htm ] 

এখানেই প্রথম ধরা পড়ে ক্যাবলা-র চুয়িং গাম-প্রীতি । 

পরে ‘সন্দেশ’-এ ‘ঢাউস’ কমিকস (১৪১৭) এঁকেছিলেন শিল্পী সৌকর্য্য ঘোষাল । 


প্রথম প্রকাশ : 
‘নবপত্রিকা’, দেব সাহিত্য কুটীর, আশ্বিন ১৩৬৪ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘খুশির হাওয়া’, ইষ্টলাইট বুক হাউস, সাল অজানা । ৭ 
২) ‘খুশির হাওয়া’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৫ । ৮ 
৩) ‘খুশির হাওয়া’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ । 
৪) ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প’, এ. কে. সরকার অ্যান্ড কোং, ১৯৬১ । 
৫) ‘টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 

‘নবপত্রিকা’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-র প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.


প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘ঢাউস’, ‘নবপত্রিকা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৪ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় ।

















'Tenida Treasury' Blog.
‘ঢাউস’, ‘নবপত্রিকা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৪ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় ।





















'Tenida Treasury' Blog.
‘ঢাউস’, ‘নবপত্রিকা’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৪ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় ।

























___________________________________________________________________________________ 

১ = প্রভাতকুমার মুখোপাধ্যায়-এর বক্তব্য থেকে ।
(‘পটলডাঙার সেই টেনিদার বয়স এখন ৭৫’, দীপংকর চক্রবর্তী, আনন্দবাজার পত্রিকা, ২৫ সেপ্টেম্বর ১৯৯৫ । 
পুনঃপ্রকাশ : ‘টেনিদা সমগ্র’, ১৯৯৬, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯৫ ।) 

২ = ‘দি গ্রেট্ ছাঁটাই’ । 

৩ = দ্রষ্টব্য : ‘টেনিদা’ – http://tenida-treasury.blogspot.in/p/tenida.html 

৪ = প্রভাতকুমার মুখোপাধ্যায়-এর বক্তব্য থেকে ।
(‘পটলডাঙার সেই টেনিদার বয়স এখন ৭৫’, দীপংকর চক্রবর্তী, আনন্দবাজার পত্রিকা, ২৫ সেপ্টেম্বর ১৯৯৫ । 
পুনঃপ্রকাশ : ‘টেনিদা সমগ্র’, ১৯৯৬, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯৬ ।) 

৫ = লেখকের পিসতুতো ভাই ফুচুদা-র ভাল নাম ছিল মহেন্দ্র ।
(‘কি করে লেখক হলাম’, নারায়ণ গঙ্গোপাধ্যায়, ২৫ শে নভেম্বর ১৯৬৫, আকাশবাণীতে পঠিত ।
পুনঃপ্রকাশ : ‘উজাগর’, নারায়ণ গঙ্গোপাধ্যায় সংখ্যা, মার্চ ও সেপ্টেম্বর ২০১৫, পৃষ্ঠা ৬৩ ।
‘আমার কথা’, ‘সমগ্র কিশোর-সাহিত্য’, ১ ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৭৮, পৃষ্ঠা ৬ ।) 

৬ = ‘অথ নিমন্ত্রণ ভোজন’ (১৯৪৬) । 

৭ = ‘সমগ্র কিশোর-সাহিত্য’, ১ ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৭৮ থেকে প্রাপ্ত তথ্য । 

৮ = ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬ থেকে প্রাপ্ত তথ্য । 
___________________________________________________________________________________
 

No comments: