Nyangchadar 'Haahakar'

ন্যাংচাদার ‘হাহাকার’

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় । 



'Tenida Treasury' Blog.



অতিরিক্ত ভাবপ্রবণতা ১ এবং গড়পড়তা বাংলা ছায়াছবি ২ ।
ছোটদের গল্পে বারবার এই দুইয়ের প্রতি প্রসন্ন কটাক্ষ হেনেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
অন্যতম উদাহরণ ‘ন্যাংচাদার ‘হাহাকার’’ । 
বিষ্ণুচরণ ওরফে ন্যাংচা, টেনিদা-র বাগবাজারের মাসতুতো ভাই ।

তাঁর কণ্ঠের ‘ভুবন নামেতে ব্যাদড়া বালক’ গানটি পরে প্রতিধ্বনিত হয় প্যালা-র গলায় ৩ ।

‘কুরুবক’ এক ধরনের বিচ্ছিরি বক ।
টেনিদা-র অভিধানেই মিলবে এমন অভিনব অর্থ ।
বহুব্যবহৃত শব্দটি প্রথম পাওয়া গেল সম্ভবত এই গল্পেই ।

দাঁত দাঁতনে । চাঁদি চাঁদিপুরে ।
চার মূর্তি-প্রধানের শাসানি লিস্টে নতুন সংযোজন ।
পাদপূরণে শ্রীমান প্যালারাম । 

দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকীতে সর্বাধিক টেনি-কাহিনি বিচিত্রিত করেন শিল্পী বলাইবন্ধু রায় ।
‘ন্যাংচাদার ‘হাহাকার’’-ই পঞ্চম তথা শেষ । 

ধারাবাহিক ‘চার মূর্তির অভিযান’ চলাকালীন রচিত হয় এই একটিমাত্র গল্প । 


প্রথম প্রকাশ : 
‘দেব দেউল’, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬৬ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প’, এ. কে. সরকার অ্যান্ড কোং, ১৯৬১ । 
২) ‘ছোটদের ভালো ভালো গল্প’, শ্রী প্রকাশ ভবন, জ্যৈষ্ঠ ১৩৭১ । 
৩) ‘টেনিদার কাণ্ডকারখানা’, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 

‘দেব দেউল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় ।













প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘ন্যাংচাদার ‘হাহাকার’’, ‘দেব দেউল’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৬ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় ।



















'Tenida Treasury' Blog.

‘ন্যাংচাদার ‘হাহাকার’’, ‘দেব দেউল’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৬ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় ।


















'Tenida Treasury' Blog.
‘ন্যাংচাদার ‘হাহাকার’’, ‘দেব দেউল’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৬ ।
শিল্পী ।। বলাইবন্ধু রায় ।












___________________________________________________________________________________ 

১ = ‘দুরন্ত নৌকা ভ্রমণ’ (১৩৫৮), ‘কবিতার জন্ম’ (১৩৭২), ‘দশানন-চরিত’ (১৩৭৪) ইত্যাদি কাহিনিতে ভাবুক তথা কবিদের নিয়ে হালকা ঠাট্টা রয়েছে । 

২ = ‘ভজহরি ফিলম কর্পোরেশন’, ‘টেনিদা আর সিন্ধুঘোটক’ স্মরণীয় নজির ।
‘সুনন্দর জার্নাল’ সিরিজের ‘চলচ্চিত্র-চিন্তা’-তেও আছে বাংলা / হিন্দি ছায়াছবি সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর মতামত ।
(‘দেশ’, ২৬ শে ডিসেম্বর, ১৯৬৪ ।) 

৩ = বড়গল্প ‘টেনিদা আর সিন্ধুঘোটক’-এ । 
___________________________________________________________________________________

No comments: