Shaanghatik !

সাংঘাতিক !

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় । 



'Tenida Treasury' Blog.



‘হালখাতার খাওয়া-দাওয়া’-র ক’মাস পরেই ফের টেনি-কাহিনি অলংকৃত করলেন শিল্পী সমর দে ।
‘শিশুসাথী’ পত্রিকায় তখন ‘চার মূর্তি’ ধারাবাহিক চলছে ।
‘বার্ষিক শিশুসাথী’-তে বেরল ‘সাংঘাতিক !’

‘চার মূর্তি’ উপন্যাসের প্রথম পঙক্তি : 
“স্কুল ফাইন্যাল্ পরীক্ষা শেষ হয়ে গেল ।”
কিন্তু ‘সাংঘাতিক !’-এর গোড়ায় :
“সাতদিন পরেই পরীক্ষা । আর কী ? সেই কালান্তক স্কুল ফাইন্যাল !” 

প্যালারাম-এর মেজদা ডাক্তার । ১ 
এই গল্পে পাওয়া যায় তাঁর বড়দা-কেও । ২ 

প্ল্যানচেট-প্রসঙ্গে এসে যায় বিরিঞ্চিমামা-র কথা । 
টেনিদা-র বিশ্বময় ৩ মাতুলের একজন ।
তাঁর মামা-র সংখ্যা জিজ্ঞেস করেন ক্যাবলা । 
প্রশ্নটি পরে ফিরে আসে ‘কাঁকড়াবিছে’ গল্পেও । 


প্রথম প্রকাশ : 
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘খুশির হাওয়া’, ইষ্টলাইট বুক হাউস, সাল অজানা । ৪ 
২) ‘খুশির হাওয়া’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, আশ্বিন ১৩৬৫ । ৫ 
৩) ‘খুশির হাওয়া’, অন্নপূর্ণা পাবলিশিং হাউস, জুন ১৯৭৪ । 
৪) ‘টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫ । 
৫) ‘পটলডাঙ্গার টেনিদা’, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 

প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘সাংঘাতিক !’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩ ।
শিল্পী ।। সমর দে ।



















'Tenida Treasury' Blog.
‘সাংঘাতিক !’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৩ ।
শিল্পী ।। সমর দে ।

























___________________________________________________________________________________ 

১ = ‘একটি ফুটবল ম্যাচ’ । 

২ = ‘চার মূর্তির অভিযান’-এ ইঙ্গিত রয়েছে, বড়দা আইনজ্ঞ । 

৩ = ‘কাঁকড়াবিছে’ । 

৪ = ‘সমগ্র কিশোর-সাহিত্য’, ১ ম খণ্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৭৮ থেকে প্রাপ্ত তথ্য । 

৫ = ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’, সরোজ দত্ত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৬ থেকে প্রাপ্ত তথ্য । 
___________________________________________________________________________________
 

4 comments:

Unknown said...

দুর্দান্ত সংগ্রহ! খুব ভাল লাগছে দেখতে আর পড়তে।

Unknown said...

অশেষ ধন্যবাদ কেয়া দেবী ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।

Sumit Roy said...

that's what i call real ink! real ink - yeah! old masters! salute.

Unknown said...

Well said Sumit babu !
Thank you for visiting 'Tenida Treasury'.