Showing posts with label Bitapal. Show all posts
Showing posts with label Bitapal. Show all posts

Ekadashir Ranchi Jaatra

একাদশীর রাঁচি যাত্রা

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


'Tenida Treasury' Blog.



একাদশী পিসে । 
টেনিদা-র দূর-সম্পর্কের পিসেমশাই । বাঁকুড়া-র উকিল । 
ভুলোদা ১ এবং ভজগৌরাঙ্গ সমাদ্দার ২ –এর পর নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি করলেন আরও এক স্মরণীয় কঞ্জুস ক্যারেকটার । 

শিবরাম চক্রবর্তী-র নামে প্রচলিত ‘জলযোগে প্রাণান্ত’ পড়েছেন ?
প্রকৃতপক্ষে গল্পটির লেখক গৌরাঙ্গপ্রসাদ বসু ।
সাহিত্যিক, চিত্র-প্রযোজক / পরিচালক, শিবরাম-এর অনুজপ্রতিম ।
‘বিয়োগান্ত জলযোগ !’ নামে এটি প্রথম বেরয় ‘রামধনু’ পত্রিকায় ৩ ।
পরে, সম্ভবত ভুলবশত, অন্তর্ভুক্ত হয় চক্রবর্তী মহাশয়-এর গল্প-সংকলন ‘হাসির চোটে দম ফাটে’ (১৩৮৩)-তে ৪ ।
সেই ‘বিয়োগান্ত জলযোগ !’-এর সঙ্গে ‘একাদশীর রাঁচি যাত্রা’-র আশ্চর্য মিল ।
দুই প্রধান চরিত্রই অতি কৃপণ । একাদশী নামে পরিচিত ৫ ।
মাত্রাছাড়া খরচ করে ফেলছে পরিবার – এই আশঙ্কায় উভয়েরই পরিণতি হয় করুণ ।
প্রথম জনের প্রয়াণ । অপরের কাঁকে-যাত্রা ।

আলোচ্য গল্পে আবার আছে বলটুদা-র উল্লেখ ৬ ।
টেনি অবশ্য তাঁর রাইভাল-কে ডেকেছেন ‘নাট-বলটু’ কিংবা ‘বলটে’ নামে ।

‘ভজগৌরাঙ্গ কথা’-য় পুজোর ছুটিতে হাবুল সেন গিয়েছিলেন বর্ধমান-এর মামাবাড়িতে । 
নাইনিতাল-এ ক্যাবলা ।
‘একাদশীর রাঁচি যাত্রা’ গল্পের গ্রীষ্মাবকাশে হাবুল-এর গন্তব্য একই ।
শ্রীমান ক্যাবলা গেছেন শিলং-এ ।

‘বার্ষিক শিশুসাথী’-তে প্রথম প্রকাশিত ন’খানি টেনি-কাহিনির এটাই শেষতম । 
‘গজকেষ্ট বাবুর হাসি’-র মত এক্ষেত্রেও অলংকরণের দায়িত্বে ছিলেন বীতপাল (অতনু বসু) । 


প্রথম প্রকাশ : 
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘টেনিদার কাণ্ডকারখানা’, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা । 


প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘একাদশীর রাঁচি যাত্রা’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫ ।
শিল্পী ।। বীতপাল ।


















'Tenida Treasury' Blog.
‘একাদশীর রাঁচি যাত্রা’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৭৫ ।
শিল্পী ।। বীতপাল ।

























___________________________________________________________________________________ 

১ = ‘বেয়ারিং ছাঁট’ । 

২ = ‘ভজগৌরাঙ্গ কথা’ । 

৩ = ‘রামধনু’, শ্রাবণ ১৩৪৩ ।

'Tenida Treasury' Blog.
‘বিয়োগান্ত জলযোগ !’ গল্পের হেডপীস ।

  





৪ = ইতিপূর্বে ‘জীবনের সাফল্য’ (১৩৪৫) গ্রন্থে এটি স্থান পায় ‘প্রাণান্তকর জলযোগ !’ হিসাবে ।
সেখানে কাহিনি-লেখক হিসাবে গৌরাঙ্গ বাবুরই নাম ছিল ।
‘বিয়োগান্ত জলযোগ !’ গল্পের পূর্বসূত্র ছিল রবীন্দ্রলাল রায় প্রণীত ‘শ্রাদ্ধের ভোজ’ (‘রামধনু’, আষাঢ় ১৩৪৩) । 

৫ = এছাড়া ‘চার মূর্তির অভিযান’ উপন্যাসে ছিল পটলডাঙার জনৈক কিপটে একাদশী কুণ্ডু-র কথা । 

৬ = দ্রষ্টব্য : ‘দি গ্রেট্ ছাঁটাই’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/The-Great-Chhnaatai.html
___________________________________________________________________________________

Gajakeshto Babur Haashi

গজকেষ্ট বাবুর হাসি

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় । 



'Tenida Treasury' Blog.



আপাত-নিরীহ অভ্যাস, বদলে যায় বিশ্রী বাতিকে ।
আশেপাশের মানুষের তখন বিরক্তির একশেষ । 

কুট্টিমামা দোকানের ধার শোধ করেন না ১ ।
রাস্তার আবর্জনা জমান ঘোড়ামামা ২ ।
‘পরের পয়সায়’ খেয়ে বেড়ান পুণ্ডরীক ভটচাজ । 
ভজগৌরাঙ্গ সমাদ্দার ৩ , ভুলোদা ৪ , একাদশী পিসে ৫ হাড় কিপটে । 
পোকন ৬ , হারাধন হাওলাদার ৭ , ফুচুদা ৮ , ন্যাংচাদা ৯ অতি-ভাবপ্রবণ । 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর সৃষ্টিকর্মে মিলবে এমন ভুরিভুরি নিদর্শন ।
তাঁর বাতিকগ্রস্ত, নাক-উঁচু বা চালবাজ চরিত্রের গ্যালারি, মনে পড়ায় সুকুমার রায়-এর কথা ।

সাহিত্য-গগনে একমাত্র নক্ষত্র হতে চান ভজরাম বসু ১০ । 
মকরন্দ বাবু গায়ে পড়ে উপদেশ বিতরণ করেন ১১ ।
প্রবাদ পরখ করবার নেশা নরসিংহ-র ১২ ।
কাউকে উৎসাহ দেওয়ার অছিলায়, সুযোগ গ্রহণ করেন বলটুদা ১৩ ।
স্বয়ং টেনিদা-ও পরের অযাচিত উপকার করতে গিয়ে নাকাল ১৪ ।
মোক্ষম ‘দাওয়াই’ এঁদের অনেকের বদভ্যাস ছাড়িয়ে দেয় ।
ছিদ্রান্বেষী কেষ্টগোপাল-এর মত ১৫ ।

নিরীহতম বাতিক ছিল গজকেষ্ট বাবু-র ।
তিনি হাসতেন  ।

‘গজকেষ্ট বাবুর হাসি’ ভারি বিচিত্র কাহিনি ।
এতে নারায়ণ-সৃষ্ট একরাশ মার্কামারা চরিত্রের মেলা । 
প্যালা, ক্যাবলা, হাবুল, ফুচুদা, বলটুদা ...
সকলেই যেন অতিথি শিল্পী ।
তবে সংক্ষিপ্ততম উপস্থিতি যাঁর, তাঁর বরাতে একটি সংলাপও জোটেনি ।
স্বয়ং টেনিদা । 

‘টিকটিকি বাবুর গল্প’-তেও টেনি-র গেস্ট অ্যাপিয়ারেন্স ।
হয়ত সঙ্গত কারণেই, ‘টেনিদা সমগ্র’-তে স্থান পায়নি এই গল্পদুটি ১৬ । 


‘চার মূর্তির অভিযান’ দিয়েছিল হাবুল-দের মোটর গাড়ির খবর । 
সেন মহাশয় যে সেটি চালাতেও সক্ষম, তার প্রমাণ আছে ‘গজকেষ্ট বাবুর হাসি’-তে । 


প্রথম প্রকাশ : 
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প’, এ. কে. সরকার অ্যান্ড কোং, ১৯৬১ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । সকলেরই উপস্থিতি সংক্ষিপ্ত ।


‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭-র প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। দেবশর্মা ।




 








প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘গজকেষ্ট বাবুর হাসি’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ ।
শিল্পী ।। বীতপাল (অতনু বসু) ।















'Tenida Treasury' Blog.

‘গজকেষ্ট বাবুর হাসি’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ ।
শিল্পী ।। বীতপাল (অতনু বসু) ।






















'Tenida Treasury' Blog.

‘গজকেষ্ট বাবুর হাসি’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭ ।
শিল্পী ।। বীতপাল (অতনু বসু) ।













___________________________________________________________________________________ 

১ = ‘হালখাতার খাওয়া-দাওয়া’ । 

২ = ‘মাল্টিপারপাস’, ‘ঘোড়ামামার অবদান’, ‘ঘোড়ামামার কাটলেট’ । 

৩ = ‘ভজগৌরাঙ্গ কথা’ । 

৪ = ‘বেয়ারিং ছাঁট’ । 

৫ = ‘একাদশীর রাঁচি যাত্রা’ । 

৬ = ‘কবিতার জন্ম’ । 

৭ = ‘দুরন্ত নৌকা ভ্রমণ’ । 

৮ = ‘ঢাউস’, ‘কবিতার জন্ম’ ইত্যাদি গল্পে উল্লিখিত । 

৯ = ‘ন্যাংচাদার ‘হাহাকার’’ । 

১০ = ‘ভজরামের প্রতিশোধ’ । 

১১ = ‘হাতে-হাতেই’ । 

১২ = ‘পিসেমশায়ের মামার গল্প’ । 

১৩ = ‘বল্টুদার উৎসাহলাভ’ । 

১৪ = ‘পরের উপকার করিও না’ । 

১৫ = ‘দাওয়াই’ । 

১৬ = ‘প্যালারামচরিত’ (আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ২০১২) সংকলনেও নয় । 
___________________________________________________________________________________