Bearing Chhnaat

বেয়ারিং ছাঁট

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


'Tenida Treasury' Blog.




কুশলকুমার মিত্র চশমা পরেন ।
কিন্তু প্রথম কোন্ গল্পে সেটির উল্লেখ ?
বোধহয় ‘বেয়ারিং ছাঁট’-এ । ১ 

কেশ-কর্তন বিষয়ক দ্বিতীয় কাহিনি এটি । 
প্যালা বলেন, “গত বছর টেনিদা আমাকে এমন একখানা ‘গ্রেট-ছাঁটাই’ লাগিয়েছিল...” ।
প্রকৃতপক্ষে ‘দি গ্রেট ছাঁটাই’ প্রকাশিত হয় তিন  বছর পূর্বে ।

‘বেয়ারিং ছাঁট’-এ ফিরে আসে ‘কুরুবক’-প্রসঙ্গ । ২ 
‘ন্যাংচাদার ‘হাহাকার’’-এর মত ।

গল্পের কেন্দ্রে ভুলোদা ।
টেনিদা-র দূর-সম্পর্কের জ্যাঠামশাইয়ের ছেলে । পশ্চিমে ব্যবসা করেন । 

‘পরের উপকার করিও না’ [ছোটগল্প]-র পর, শিল্পী ধীরেন বল ভিন্ন মেজাজে চিত্রিত করেছিলেন ভজহরি-কে ।


প্রথম প্রকাশ : 
‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘ছোটদের ভালো ভালো গল্প’, শ্রী প্রকাশ ভবন, জ্যৈষ্ঠ ১৩৭১ । 
২) ‘টেনিদা দি গ্রেট’, গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 


‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮-র প্রচ্ছদ : 

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। অর্ধেন্দু চক্রবর্তী ।



 









প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

‘বেয়ারিং ছাঁট’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ ।
শিল্পী ।। ধীরেন বল ।
















'Tenida Treasury' Blog.

‘বেয়ারিং ছাঁট’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ ।
শিল্পী ।। ধীরেন বল ।
























'Tenida Treasury' Blog.

‘বেয়ারিং ছাঁট’, ‘বার্ষিক শিশুসাথী’, ১৩৬৮ ।
শিল্পী ।। ধীরেন বল ।





















___________________________________________________________________________________ 


১ = পরে ‘টেনিদা আর ইয়েতি’, ‘প্রভাত সঙ্গীত’, ‘চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওলা’-তেও রয়েছে ক্যাবলা-র চশমার কথা । 

২ = বিচ্ছিরি বক  ‘কুরুবক’-এর মত বকবক করা । 
‘টিকটিকির ল্যাজ’, ‘কাঁকড়াবিছে’, ‘দশানন-চরিত’, ‘একাদশীর রাঁচি যাত্রা’, ‘প্রভাত সঙ্গীত’, ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, ‘কম্বল নিরুদ্দেশ’ [উপন্যাস]-এও শোনা যাবে টেনিদা-র এই গালাগালি ।
___________________________________________________________________________________
 

4 comments:

Atanu Deb (শ্রী শাম্ব) alias Shree Shambo said...

দারুণ ব্লগ। খুব ভাল কাজ হচ্ছে

Unknown said...

অশেষ ধন্যবাদ অতনু বাবু ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।

অভিমন্যু মজুমদার said...

এইটা ছেড়াখোঁড়া অবস্থায় আছে।

Unknown said...

'বেয়ারিং ছাঁট' পাওয়া সম্ভব হয়েছে আপনারই মতো এক সহৃদয় বন্ধুর সৌজন্যে ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।